Search
কবিতা - কানাগলি
দীনেশ
Apr 12, 2022
1 min read
বিভক্ত শরীর থেকে সরে আসি,
নদীরা স্বচ্ছ হয়।
বর্ষার বারনে পুড়ে যাওয়া নৌকোরা
হামাগুড়ি দেয়,
হাঁটুর কাঁপন ছড়িয়েছে অরণ্যে,
হলুদ গায়ে পাতায়।
তুমিও কি কেঁপে ওঠোনি স্বয়ম্বর সভায়?
অন্ধকার থেকে সরে যায় আরো এক নতুন অন্ধকার,
তোমার চোখে, চোখের পাতায় অতীত
অসহ্য হয়।
সমস্ত বাতাসে তোমার মন্ত্ররা খেলা করে
ক্ষীণতম বোঝাপড়া কান্নার মরসুমে
ঝলমলে শব্দরা চোখ কান খোলে
বাজারে বাজারে চলে হরিধ্বনি
এই দিনরাত ধারাধারাপাত
এক গলি থেকে আর এক কানাগলি।


Comments