top of page

অণু কবিতা - ব্যয়

সবুজ বাসিন্দা (সুপম রায়)
Dec 19, 2020
1 min read

Updated: Jan 22, 2021



জৈব-বিষাদ নিয়ে বেঁচে থাকা ভালো ।

মায়াবী সন্ধ্যার শেষ সোনালী সড়কে

আগন্তুকের রাজপোশাক পড়ে

নিরুদ্দেশ ভ্রমণে বেরোলাম ।


অপেক্ষায় কেউ নেই ।

নিজেকে বিষাদের খাতা থেকে খরচ করে নিলাম ।




Comments


নীড়বাসনা  বৈশাখ ১৪২৯
bottom of page