top of page

অলীক

নন্দিতা পাল
Sep 1, 2021
1 min read



১


আকাশ তখন মেঘলা

ফাঁকা গ্যালারিতে ভাড়া করা আওয়াজ,

স্বপ্ন তখন মাটির একদম কাছে-

তুলো মেঘে সিন্ধু যেন আকাশ ছুঁয়েছে।


২


উত্তাল দুনিয়াটা ধুঁকছে যেন,

উই পোকায় বাসা বেঁধেছে সারি সারি

আশা লুকিয়েছে অজানার অন্ত গভীরে;

তবু পোড়া মন খোঁজে অলীক যা তারে।


৩


এক ছুটে পালিয়ে যাব ভাবছি

কাশফুলে ঢাকা মাঠ পেরিয়ে নালাটা-

চালতা গাছের ডালে দোল খাওয়া বিকেল;

মাইকে তখন দেবি দুর্গার বোধনের বোল।

Comments


নীড়বাসনা  বৈশাখ ১৪২৯
bottom of page