কবিতা - স্তন্যপায়ী
Updated: Feb 19, 2021
নির্বাক চেয়ে থাকি__
নির্বাপিত করি ঝলসানোর শত উন্মত্ত শিখা।
নুন মরিচ বা জায়ফল নয়,
শুধু এক টুকরো কাঁচা মাংসের স্বাদ
আজও অমৃত মনে হয়।
মনে হয়, যদি কখনই বিপ্লব না আসতো,
না করতাম ভুল কোনো সুপক্ব ফলসা,
বা আঁশফল চেখে।
স্তন্যপায়ীরা কেন যে আগুনে হাত পোড়ায়!

কবি পরিচিতি - উত্তর চব্বিশ পরগণার গোবরডাঙায় জন্ম দীপঙ্করের। ছোটোবেলা থেকেই লেখালিখির অভ্যেস এবং গল্প, কবিতা বিভিন্ন পত্র পত্রিকায় প্রকাশও হচ্ছে দীর্ঘদিন ধরে। সরকারী আধিকারিকে গুরুত্বপূর্ণ এবং দায়িত্বশীল পদে আসীন হলেও তাঁর কলম সদা গতিশীল। প্রকৃতি, সম্পর্ক এবং আধ্যাত্মবাদ মিলেমিশে এক অদ্ভূত বিষাদের চিত্র ফুটিয়ে তোলে দীপঙ্করের কবিতা। ইতিমধ্যে কবি দীপঙ্করের দু’টি কবিতা সংকলন ‘বৃষ্টি দেখি জানলা দিয়ে’ এবং ‘ব্রীক রেড’ প্রকাশিত হয়েছে। 'কলকাতা আমি তোমাকে ভালোবাসি' সংস্থার পক্ষ থেকে ২০১৯ সালে আয়োজিত কলকাতা ব্যাপি কবিতা প্রতিযোগিতায় প্রথম স্থানে জায়গা করে নেয় দীপঙ্করের কবিতা।


Comments