top of page

কবিতা - সকাল-সকাল

দীনেশ
Feb 20, 2019
1 min read

সকাল-সকাল-৩ চারপাশে ফুটে ওঠা রুদ্রপলাশ আর বুকের রক্ত ঝরায় না চেনা সব বাতাসেই রক্তের স্বাদ ঘুমের মধ্যে আর ঘুম নেই প্রতিদিন গুলিয়ে ফেলি কাঁটাতার , গন্তব্য আর অজস্র তারাদের ভিড় প্রতিদিন যুদ্ধক্ষেত্রে জন্ম নিয়ে মরে যাই নিধন শুধু মানুষে মানুষ বসন্তের ফর্সা রোদ জুয়াড়ি আসরে ভুল নক্ষত্রে সেঁকে নাও দেহ নোনা-পথে রোদ বেচে অার কতদিন? তুমি পার্থ বেঁচে যাও, জতুগৃহে প্রতিদিন ছাই হই আমি।

সকাল সকাল-২ তোমার শেখানো গুলি নির্দিষ্ট লক্ষ্য ছারকার করে এসে আমার কাঁধে বন্দুক নামায় লিঙ্গ নির্ধারণ অপরাধ জেনেও উলঙ্গ আয়নায় নিজেকে নিক্ষেপ করি আকণ্ঠ শহর হড়হড় করে বমি করে ফেলি একা একা ফুল তোমরা ফুটতেই দেবে না একতারা দুতারা করে আকাশ সমুদ্রের লোনা বাতাস আমাদের আলোগুলোকে আর উজ্জ্বল করতে পারেনি ভুল অন্ধকারে বুনে ফেলেছি বংশবীজ ভালোবাসার পাশে সব জঙ্গল সাবাড় হয়ে যায় ঈশ্বর চমকে ওঠে প্রত্যেক ভোরে

সকাল সকাল - ১ এসো ভুলে যাই অরণ্যের গন্ধ, ডোরাকাটা লিপস্টিক পাতা ঝরে গেলে, নদীরা ফিরে আসে সহজ শিকড়ে আর বয়স্ক-মোহনায় শীতল পোষাক। তুমি ঠিক বেছে নেবে কোণঘেঁষা রোদ শিকারী-গোঁফের ফ্রেম অথবা সাহস জলে গলা মাপা খেলা। এ কোনও উত্তরের অপেক্ষা নয় নতজানু হলে পৃথিবীর কোল ভরে ওঠে। তরমুজ ক্ষেতের পাশে তোমার হাত ধরে হাঁটি আর ভুলে যাই......

Comments


নীড়বাসনা  বৈশাখ ১৪২৯
bottom of page