top of page

অণু-গল্প - ভ্যালেন্টাইন ডে

অনন্যা ব্যানার্জী
Mar 16, 2019
1 min read

​ সকাল থেকে শেখর তার আশেপাশে কারুর উপস্থিতি অনুভব করছে। কয়েকবার ভাবে মনের ভুল। ফোনে সিম পাল্টে দেখা করার সময় ঠিক করে নতুন বান্ধবী শ্রেয়ার সঙ্গে হোটেল ব্লু ডায়মন্ডে আজ। ব্যাস তারপর এম.এম.এস ছড়িয়ে পড়বে আর শুরু হবে ব্ল্যাক-মেল। এক পাশবিক পরিতৃপ্তি অনুভব করে শেখর।


মুখ ধুতে গিয়ে শেখর আয়নায় দেখে করবীর প্রতিবিম্ব। "এ কি করে সম্ভব? গতবছর ভ্যালেন্টাইন ডে রাতে এম.এম. এস ইন্টারনেটে ছড়িয়ে পড়ায় কোন প্রতিবাদ পর্যন্ত না করে বোকা মেয়েটা নিশ্চুপে আত্মহত্যা করেছিল।"মাথার ভেতরটা ঝন্ ঝন্ করতে থাকে শেখরের। অজ্ঞান হয়ে মাটিতে পড়ে সে।


Comments


নীড়বাসনা  বৈশাখ ১৪২৯
bottom of page