top of page

কুইজ

Writer: neerbasona
neerbasona
Nov 1, 2017
1 min read

Updated: Feb 18, 2021

১। কোন বাঙালী গোয়েন্দার ছবি এইটা?

২। সত্যজিৎ রায়ের কোন গল্পে ফেলুদা তোপসে কে বলেছিলেন “গোয়েন্দাগিরি ছেড়ে দেব রে!”

৩। শরদিন্দু বন্দ্যোপাধ্যায়ের কোন গল্পে ব্যোমকেশের সাথে সত্যবতীর পরিচয় হয়?

৪। পান্ডব গোয়েন্দাদের দলে বাবলু, বিলু, ভোম্বল, বাচ্চু, বিচ্ছুর সাথী কুকুর টির কি নাম ছিল?

৫। বিমল করের সৃষ্ট গোয়েন্দা চরিত্র কিকিরা র ভালো নাম কি?

৬। স্বপনকুমারের ড্রাগন সিরিজের প্রচ্ছদপট অঙ্কন করেছিলেন এক প্রসিদ্ধ বাঙালি শিল্পী তথা সাহিত্যিক। তিনি কে?

৭। সৈয়দ মুস্তাফা সিরাজের সৃষ্ট গোয়েন্দা চরিত্র কর্নেল নীলাদ্রি সরকার একটি বিশেষ প্রানীর ব্যাপারে শৌখিন ছিলেন এবং সংগ্রহ করতেন। কি সেই প্রানী?

৮। শরদিন্দু বন্দ্যোপাধ্যায়ের অসমাপ্ত কাহিনী ‘বিশুপাল বধ: উপসংহার’ কোন বিখ্যাত সাহিত্যিক শেষ করেন?

৯। ফেলুদার কোন গল্পের প্রচ্ছদপট এইটি?

১০। যদি ব্যোমকেশ = অজিত হন, তাহলে কিরীটি = কি?

১১। অগনিত পাঠকের দাবিতে কোন গল্পে স্যার কোনান ডয়েল হোমস কে আবার বইয়ের পাতায় ফিরিয়ে আনেন?

১২। সমরেশ মজুমদারের সৃষ্ট গোয়েন্দা চরিত্র অর্জুনের বাড়ি কোথায় ?

১৩। কল্লোল যুগের দুজন বিখ্যাত কবি গোয়েন্দাকাহিনীও লিখেছেন - কে তাঁরা?

১৪। কোন বিখ্যাত রহস্য রোমাঞ্চ সিরিজ লেখকের ছবি এটি?

১৫। আগাথা ক্রিস্টির গোয়েন্দা চরিত্র এরকুল পোয়ারো কোন দেশের লোক ছিলেন?

অনুগ্রহ করে আপনার উত্তর লিখে আমাদের ই-মেল করুন। আমাদের ই-মেল

neer-basona@googlegroups.com

মেল করার সময় আপনার নাম, আপনি যে শহরের বাসিন্দা এবং আপনার পেশা উল্লেখ করবেন।

ন্যূনতম আটটি প্রশ্নের উত্তর সঠিক হলে আপনার নাম নীড়বাসনার পরবর্তী সংখ্যায় ছাপানো হবে।

Comments


নীড়বাসনা  বৈশাখ ১৪২৯
bottom of page