Search
প্রেমের কবিতার ডাক্তার
মলয় রায়চৌধুরী
Aug 6, 2017
1 min read
Updated: Feb 18, 2021
শরীরের প্রতিটি অঙ্গ
এক-একজন ডাক্তারকে
দিয়ে দিয়েছেন উনি
ডাক্তারেরা একে-একে
যে যার নির্দিষ্ট অঙ্গ যাচাই করে
প্রেসক্রিপশান লিখে চলে গেলেন
শেষ ডাক্তার তাঁর বরাদ্দ অঙ্গটি
নাড়িয়ে-চাড়িয়ে জানতে চাইলেন,
'এখনও প্রেমের কবিতা লিখছেন নাকি ?'



Comments